বর্তমান সময়ের নতুন আতঙ্ক করোনা ভাইরাস
Recent new panic name is CORONA VIRUS
![]() |
| বর্তমান সময়ের নতুন আতঙ্ক করোনা ভাইরাস ৷ Recent new panic name is CORONA VIRUS |
প্রাণঘাতী এই রোগের সূত্রপাত হয়েছিল চীনে । চীনের মতো অদ্ভুত দেশ আর নেই সারা পৃথিবীতে। বন্য প্রাণীর প্রতি তাদের এক অদ্ভুত ভালোবাসা রয়েছে আর সেই জন্যেই কুমির, সজারু, নেকড়ে, সাপ, বাদুর, শুকর, হাইনা, ময়ূর, ভাল্লু্ক, কাঠবিড়ালি ও কুকুর সহ প্রায় একশো দশ প্রজাতির বন্য প্রাণীর মাংস সেখানকার মানুষরা খেয়ে থাকে।
গবেষণায় বলছে সত্তর ভাগ সংক্রামক রোগ বিভিন্ন বন্য প্রাণীর মাংস থেকে বিস্তার ঘটে থাকে। জানলে অবাক হবেন শহরের মাছ মাংসের বাজার থেকেই এই ভাইরাসটি ছড়িয়েছে, আর বাজারে এই বিভিন্ন ধরনের মাংস বেআইনিভাবে বিক্রি হয়। বিদেশে আক্রান্তদের বেশিরভাগই চীন ফেরত।
এখনও পর্যন্ত প্রায় উনিশশো মানুষের মধ্যে এই ভাইরাসটি শনাক্ত করা হয়েছে এবং ইতিমধ্যেই একান্ন জন মারা গিয়েছে। বিষয়টা সত্যিই ভয়ংকর, সংখ্যাগুলো হয়তো আরও বেড়ে যাবে খুব দ্রুতই করোনা ভাইয়েরা সংক্রমণের প্রধান লক্ষণ গুলো খুব সাধারণ শ্বাস নিতে কষ্ট হওয়া, জ্বর এবং কাশি। ভাইরাসটি শরীরে ঢোকার পর সংক্রমণের লক্ষণ দেখা দিতে প্রায় পাঁচ দিন সময় লাগে। প্রথম লক্ষণ হচ্ছে জ্বর তারপর দেখা দেয় শুকনো কাশি। সমস্যা হচ্ছে যেহেতু এই ভাইরাসটি নতুন তাই এর কোন টিকা বা ম্যাক্সিন এখনো নেই। এমন কি এমন কোনো চিকিৎসাও নেই যা এই রোগ ঠেকাতে পারে এখন পর্যন্ত। তবে একমাত্র উপায় হলো যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে বা এই ভাইরাস বহন করছে তাদের সংস্পর্শ এড়িয়ে চলা, তাছাড়া ডাক্তারের পরামর্শ দিয়েছেন বারবার হাত ধোয়া, হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা, ঘরের বাইরে গেলে মুখোশ পড়া।
চীনের ওয়ান শহরে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে কমপক্ষে পনেরো জন চিকিৎসাকর্মী নিজেরাই এতে আক্রান্ত হয়েছে। তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো সারা বিশ্ব জুড়ে শুরু হয়েছে করোনা ভাইরাসের গুজব, বাড়তি নিরাপত্তা এবং সতর্কতা এমন ভাবে নেওয়া হয়েছে যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে। যেখান থেকে এই ভাইরাস ছড়িয়েছে সেখানে প্রায় এক কোটি দশ লক্ষ মানুষের বাস। অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচলবিমান পরিবহণ বন্ধ করে দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মধ্যে। রাতের দিকে আরও দুটি শহরে এই ঘোষণার আওতায় আনা হয় ট্রেন বিমানের পাশাপাশি ফেরি, বাস চলাচল বন্ধ। এইসব শহরে স্টেশন গুলোতে নামানো হয়েছে সেনা ও পুলিশ এবং প্রবেশপথে বসানো হয়েছে রেলগার্ড।
সচেতনতাঃ-
- মাছ, মাংস ও ডিম সঠিকভাবে সিদ্ধ করে খাওয়া
- শাক সবজি ও ফল মূল ভালোভাবে ধুয়ে নেওয়া
- পরিমান মত জল খাওয়া
- জল ফুটিয়ে নেওয়া
- ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করা
- সাধারন জ্বর, সর্দি ও কাশি এরিয়ে না যাওয়া
- সাধারন জ্বর, সর্দি ও কাশিতেও ডাক্তারের পরামর্শ নেওয়া
- যারা ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে বা এই ভাইরাস বহন করছে তাদের সংস্পর্শ এড়িয়ে চলা
- হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা
- গণপরিবহন এড়িয়ে চলা
- ঘরে ফিরে হাত পা ভালো করে ধোয়া

Nice information
ReplyDelete